1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

অসহায় ও গরীবদের মধ্যে কম্বল বিতরণ পরিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার উন্নয়ন করতে চাই —হেলাল উদ্দিন আহমেদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৮ দেখেছেন

আশিকুর রহমান রানা, বিশেষ প্রতিনিধি (সিলেট): সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী ও আওয়ামী লীগের দোসররা পুনর্বাসিত হয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। ডামি নির্বাচনের এমপিরা এ এলাকায় কেবলই লুটপাট করেছে। রাস্তাঘাটের বেহাল দশা। শিক্ষার দিক দিয়েও পিছিয়ে রয়েছে এ অঞ্চল। এখন প্রয়োজন পরিপূর্ণ পরিকল্পনার মাধ্যমে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তার উন্নয়ন করা। এ আসনের মানুষের সুদিনে ও দুর্দিনে সবসময় পাশে থাকতে চাই। এটাই আমার রাজনীতির দর্শন। ২৭ ফেব্রুয়ারি সিলেট নগরীর সিটি পয়েন্টে অসহায় ও গরীবদের মধ্যে তাঁর পক্ষ থেকে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সবাইকে দু’আ করার আহবান জানান। সিটি পয়েন্টে কম্বল বিতরণ শেষে তিনি জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার হাতে ১০০ কম্বল হস্তান্তর করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ওলামা দলের আহবায়ক কাজী মাওলানা নুরুল হক, সদস্য সচিব মাওলানা এম এম কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মাওলানা রমিজ উদ্দিন ওলামাদল ও বিএনপির নেদৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.