নিজস্ব প্রতিবেদক : ২৬ ফেব্রুয়ারীসকাল ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আইডিইবি) মিলনায়তনে সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “বর্তমান প্রেক্ষাপট ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায়” প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মারগুব মোর্শেদ বলেন, সাংবাদিকরাই জাতির বিবেক, সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকগণ নিজের জীবনকে শতভাগ বাজি রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ কারো বিরুদ্ধে গেলে সে-সব সাংবাদিক নানাবিধ নির্যাতনের শিকার হন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে আসামী করতেও তারা তোয়াক্কা করেন না। সরকারি আমলা এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশ করা হলে একটি সংবাদকে কেন্দ্র করে পত্রিকার সম্পাদক থেকে শুরু করে সংশ্লিষ্ট পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দেশের সবগুলো জেলা থেকে ফৌজদারি মামলা দায়ের করাসহ কোটি কোটি টাকা ক্ষতিপূরণের দেওয়ানি মামলা দায়ের করে। এটা কোনো অবস্থাতেই স্বাধীন দেশের স্বাধীন সাংবাদিকতা হতে পারে না। এটা নিঃসন্দেহে বস্তুনিষ্ঠ সাংবাদিকদের নিঃশেষ করার একটি জঘন্য হাতিয়ার। তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে কোনো সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে এতে সংক্ষুব্ধ ব্যক্তি প্রথমে পত্রিকার সম্পাদকের কাছে সংবাদটির প্রতিবাদ জানাবেন। প্রতিবাদটি পত্রিকায় ছাপা না হলে সংক্ষুব্ধ ব্যক্তি বাংলাদেশ প্রেস কাউন্সিলে বিচার চাইবেন। সেখানেও কোনো প্রতিকার না পেলে তিনি ফৌজদারি অথবা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে পারবেন, তবে কোনো অবস্থাতেই একটির বেশি মামলা দায়ের করতে পারবেন না এবং সেটি করতে হবে পত্রিকাটি যে জেলা থেকে ডিক্লারেশন পেয়েছে কেবলমাত্র সেই জেলাতেই। সৈয়দ মারগুব মোর্শেদ আরো বলেন, এ-সব আবশ্যকীয় এবং যৌক্তিক সাংবাদিক সুরক্ষা আইন সোনার থালায় করে সরকার সাংবাদিকদের কাছে পৌঁছে দিবে না, এ-সব যৌক্তিক দাবিদাওয়া আদায় করতে হলে সংবাদিকগণকে ঐক্যবদ্ধ হয়ে জোরদার আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে। অনুষ্ঠানে দেশের সার্বিক স্থিতিশীলতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনে নিশ্ছিদ্র নিরাপত্তা সম্পর্কে তিনি আরো অনেক কিছু যৌক্তিক ও জোরালোভাবে তুলে ধরেন। সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মহসীন আহমেদ স্বপনের সভাপতিত্বে ও মহাসচিব রাজু আহমেদ সুজনের পরিচালনায় টিমনী খান রিনোর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদ। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সংগঠনের প্রধান উপদেষ্টা সিনিয়র জেলা ও দায়রা জজ (অবঃ) নাজির আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট সাইফুল হোসেন তপু, আরজেএফ’র চেয়ারম্যান এমএম জহিরুল ইসলাম, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর। বক্তব্য রাখেন ক্রাইম রিপোর্টার কাউন্সিলের যুগ্ম মহাসচিব শাহেদ আহম্মেদ, সাংবাদিক তাজুল ইসলাম, মিলন মল্লিক, আইন ও মানবাধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ, কবিও সাংবাদিক শাহ কামাল সবুজ, এম এ বাদল প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের অর্থ উপদেষ্টা লায়ন মনোয়ারা বেগম, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নিখিল চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মনজুর এ আজিজ, আলহাজ্ব আবদুল হামিদ খান, যুগ্ম সম্পাদক সুলেখা আক্তার শান্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য এইচ এম জাকির, গৌতম কৃষ্ণ পাল, আব্দুল কুদ্দুস ঢালী প্রমুখ।