1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

সিলেটে ছাগল ব্যবসায়ী খু’ন নেপথ্যে ‘ছি ন তা ই’

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ দেখেছেন

মোঃ শাহীন আলম, সিলেট মহানগর প্রতিনিধি: সিলেটে এক ছাগল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে রাতের আঁধারে তাকে খুন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেহপুরের পীরেরগাঁও নামক গ্রামের এক ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম সমর আলী (৬৫)। তার বাড়ি একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামে। তিনি পেশায় একজন ছাগল ব্যাপারী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) সন্ধ্যা বেলা স্থানীয় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়েন সমর আলী। তারপর তিনি ব্যবসায়ীক কাজে বের হন। এসময় তার সাথে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা ছিল। পথিমধ্যে কে বা কারা তার উপর হামলা চালিয়ে খুন করে টাকা নিয়ে পালিয়ে যায়। আজ বুধবার দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। সেখান থেকে জালালাবাদ থানার এসআই জয়ন্ত কুমার দে দৈনিক ঘোষণা কে বলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে পাঠানো হবে। তিনি জানান, নিহতের ডান কাঁধে জখম রয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.