1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ঝিনাইদহে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে সংযোগ শীর্ষক সেমিনার

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯২ দেখেছেন

সালাম হোসেন, ঝিনাইদহ: ঝিনাইদহে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সংযোগের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত সেমিনারে জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কারিগরি প্রশিক্ষনার্থী, বিদেশগমনেচ্ছুসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে সংযোগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সামিউল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মিথিলা ইসলাম, প্রেসক্লাবে সভাপতি আসিফ ইকবাল কাজল, ছাত্র প্রতিনিধি হৃদয় আহমেদ প্রমুখ।সেমিনারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, পরামর্শ, আর্থিক সহযোগীতাসহ নানা বিষয়ে তাদের সহযোগীতা করার আহবান জানানো হয়। দিনব্যাপী সেমিনারে বিভিন্ন দপ্তর, অফিস, বেসরকারি উন্নয়ন সংস্থাসহ ৭০ জন অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.