1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ

কালিয়াকৈরে দাবীকৃত ১০ লক্ষ টাকার চাঁদা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাংচুর

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ দেখেছেন

সোহাগী আক্তার জুই, রিপোর্টার, গাজীপুর: দাবীকৃত ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকায় ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখলের পায়তারা করে আসছে ফ্যাসিস্ট সরকারের কিছু দুস্কৃতিকারি তারই ধারাবাহিকতায় রাতের আঁধারে ভেকু দিয়ে জোরপূর্বক ক্রয়কৃত জায়গার বাউন্ডারি ভাংচুর এবং জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে ভুক্তভোগী জমির মালিক তাহমিনা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানাধীন মৌজাস্থীত ১০ শতাংশ জায়গা ভোগদখল করে আসছে তাহমিনা উক্ত জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ লক্ষ টাকা চাঁদা দাবীসহ হুমকি দেন ক্রয় কিতো মালিক তাহমিনা আক্তারকে। এবং কি হুমকি ধামকি দিয়ে আসছে বেগমপুর গ্রামের দেওয়ান হাশেমের ছেলে আওয়ামী ফ্যাসিস্ট এর দোসর দেওয়ান মহসিন (৪৫), আব্দুল কুদ্দুছের ছেলে তোফাজ্জল হোসেন দুলু (৫০), নুরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম জুয়েল (৪২), ইয়াছিন আলীর ছেলে শাহআলম (৪০), জমিরুদ্দিনের ছেলে মোজাম্মেল (৪০)। দাবীকৃত ১০ লক্ষ টাকা না দেওয়ায় উল্লেখিত ব্যক্তিরা আনুমানিক রাত ৩ ঘটিকার সময় পরিকল্পিতভাবে ভেকু দ্বারা জমির ভিতর প্রবেশ করে জমির চতুর্থ সাইডে দেওয়া বাউন্ডারী গুলো ভাংচুর করতে থাকে এবং জমিতে থাকা রোপনকৃত বিভিন্ন প্রকার ফলজ বনজ গাছ কর্তন করে নস্ট করে ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। জমি দখলের খবর শোনার পর তাহমিনা আক্তার নিরুপায় হয়ে ৯৯৯ এর ফোন করে পুলিশ প্রশাসনের সহযোগীতায় উক্ত জমির নিকটে গেলে উল্লেখিত ব্যক্তিরা তাহমিনা আক্তারকে বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করে এবং জমির নিকটে আসতে নিষেধ করে দেয়। জমির নিকটে আসলে তাকে খুন করবে বলে হুমকি প্রদান করে বলে তাহমিনা আক্তার সাংবাদিকদের জানান। এবার দেখার বিষয় আইস-শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নেয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.