1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

হাতীবান্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের সভাপতির বিরুদ্ধে মাদক কারবারির অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ দেখেছেন

মোঃজাহাঙ্গীর আলম রিকো, লালমনিরহাট প্রতিনিধি: রায়হান শরিফ! লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সাবেক রংপুর মহানগর ছাত্রলীগের সদস্য ও ভেলাগুড়ি ইউনিয়নের ছাত্রলীগ ৭নং ওয়াড সভাপতি পদে ছিলেন । তবে মুখোশের আড়ালে তার রয়েছে ফেনসিডিলের রমরমা বাণিজ্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিযে দেখা যায়, মাদক কারবারির হিসেবে বিভিন্ন পোষ্ট ও ফোন কল রেকর্ড।

স্থানীয়রা বলছেন, ৫ আগষ্ট এর পর থেকে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত রায়হান শরিফ । ভেলাগুড়ি ইউনিয়নে তার নেতৃত্বে গড়ে উঠেছে ক্যাম্প-কেন্দ্রিক সিন্ডিকেট, যা এলাকার মানুষের অজানা নয়।

আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় হলেও ম যেকোনো অভিযানের খবর আগেই পেয়ে যান তিনি। ফলে অভিযানে গিয়েও বারবার খালি হাতে ফিরতে হয় পুলিশের।

সরেজমিনে অনুসন্ধানে গেলে রায়হান শরিফের এলাকার ফাইন হাসান অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন,বয়কট বিশেষলীগ থেকে উঠে আসা মাদক কারবারি সভাপতিকে আজ থেকে বয়কট করলাম।অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছে।
ছাত্রদল আর একজন কর্মী আরিফুল ইসলাম বলেন,এমন সভাপতির রাজনীতি করার কোন যোগ্যতা নেই। একজন মাদককারবারি আমাদের নেতা হবার যোগ্যতা নেই।

এবিষয়ে রায়াহান শরিফের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,আমি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নই। আমার সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে।

এবিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্র দলের আহবায়ক রুবেল ইসলাম বলেন,আমি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং আমাকে ভেলাগুড়ি ইউনিয়নের ছাত্র দলের অনেকে অভিযোগ করেছে।আমি বিষয়টি জেলা ছাত্র দলের সভাপতি ও সম্পাদক এবং ব্যারিস্টার হাসান রাজিব ভাইকে অবগত করেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন,বিষয়টি শুনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.