1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামীলীগ সব রকম উপায়ে বিশৃঙ্খলা চালিয়ে যাবে: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ দেখেছেন

জিহাদ হাসান, জেলা প্রতিনিধি, শরীয়তপুর: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া ছিনতাই- রাহাজানির ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেছেন, পতিত হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামীলীগ সব রকম উপায়ে দেশে নৈরাজ্য, বিশৃঙ্খলা, ছিনতাই-রাহাজানি, খুন-খারাবীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য অপপ্রয়াস চালিয়ে যাবে- এটা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে এক রকম ঘোষনাই দিয়ে রেখেছে। তারপরও সরকারের যথাযথ পদক্ষেপের অভাব আমাদেরকে হতাশ করছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার টিএন্ডটি মোড় মাঠে খেলাফত মজলিস পৌরসভা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হতে হবে। নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনী সমূহের তৎপরতায় জনমনে অসন্তোষ দেখে দিচ্ছে। কোন রকম বিলম্ব ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।
সাম্প্রতিক সময়ে রাখাল রাজার প্রসঙ্গ উল্লেখ করে খেলাফত মজলিসের এই শীর্ষ নেতা
বলেন, সরকারের ভিতর থেকেই একটি মহল সরকারকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরা বিগত ফ্যাসিবাদের সুবিধা ভোগী। এরা চব্বিশের চেতনা ধারণ করেনা। এরা শাহবাগের পরাজিত শক্তি। এরা তওহীদি জনতাকে বারবার উস্কানি দিচ্ছে। এরা পতিত হাসিনার প্রত্যাবর্তনের স্বপ্ন দেখে।
তিনি আরও বলেন, সরকারের কোন কোন উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই আপত্তি জানিয়ে ছিলাম। এখনো সময় আছে তাদের বিষয়ে সতর্ক হোন। দেশের সামগ্রিক যা অবস্থা তাতে প্রয়োজনীয় সংস্কার ছাড়া একটি যেনতেন নির্বাচন এই জাতিকে মুক্তি দিবে না।
প্রয়োজনীয় সংস্কারসহ একটি ফলপ্রসূ জাতীয় নির্বাচনের দাবীতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান এই নেতা।
জাজিরা পৌরসভা খেলাফত মজলিসের সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম বাদশা ও সহ-সভাপতি মাওলানা রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী, সাধারণ সম্পাদক হাফেজ মো. দবির হোসেন শেখ। আমন্ত্রিত অতিথি ছিলেন, জাজিরা উপজেলা বিএনপির আহবায়ক বজলুর রশিদ শিকদার। বক্তব্য রাখেন, জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমিন , সদর উপজেলার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম মানিক ,মাওলানা মাহবুবুর রহমান উসমানী । এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.