উলফত কবির, বিশেষ প্রতিনিধি: সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোনারগাঁ গণঅধিকার পরিষদ এক প্রভাত ফেরী বের করাে। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সোনারগাঁ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ ওয়াহিদুর রহমান মিল্কীর নেতৃত্বে ও জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার তত্বাবধানে নেতাকর্মীরা প্রভাত ফেরী নিয়ে সোনারগাঁ উপজেলার শহীদ মিনারে যেয়ে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলীয় শ্লোগানের পাশাপাশি ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ এর জুলাই শহীদদের নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেন।
প্রভাত ফেরী ও পুষ্পস্তবক অর্পণে নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁ উপজেলা এবং সোনারগাঁও পৌরসভার গণ, যুব, ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।