শাহাদাৎ হোসেন সরকার: আশুলিয়া জিরাবো বেপারী পাড়ায় নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়েছেন নাট্য অভিনেতা আজিজুর রহমান আজাদ। সহ তার স্ত্রী ও তার মা আহতের ঘটনা ঘটেছে ।
তাদেরকে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর ২.৩০ মিনিটের সময় তার নিজ বাসায় গুলিবিদ্ধ হন তিনি।
এ বিষয়ে আজাদ বলেন, আজ ভোরে গ্রীল কাটার শব্দে তার ঘুম ভেঙে যায় ।
এ সময় তিনি বাসায় দুর্বৃত্তদের উপস্থিতি টের পায়, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি ছোড়ে।
এ সময় তাকে রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় স্ত্রী রোকসানা হক ও মা আজিজুন্নাহার আহত হন।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, অভিনেতার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়েছে। বর্তমানে তিনি শংকামুক্ত।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, দুই দুর্বৃত্ত রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ওই অভিনেতার দুই পায়ে গুলি করেছে।
তার স্ত্রীকেও আঘাত করে আহত করা হয়েছে। তারা দুজনেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
তবে ওই বাসার কোনো জিনিসপত্র ও খোয়া যায়নি। ডাকাতি কিংবা কোনো উদ্দেশে গুলি করা হয়েছে তা স্পষ্ট না।
আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তদন্ত করে পরে এ বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব হবে।