1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বরেণ্য কবি আসাদ চৌধুরী আর নেই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১২৭ দেখেছেন

নিউজ ডেস্ক

বরেণ্য কবি আসাদ চৌধুরী মারা গেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) কানাডার টরন্টোতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলা সাহিত্যের জনপ্রিয় এ কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক, লেখক ও আল মাহমুদ পরিষদের সাধারণ সম্পাদক অ. আজম।

এর আগে গত ১৫ জুন রাতে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে টরন্টোর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় তাকে। তখন জানা গিয়েছিল, শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে ভুগছেন। পরে ক্যাথেড্রাল দেয়া হলে কার্যকরী উন্নতি না হওয়ায় ইমারজেন্সিতে নেয়া হয়। পরদিন ইন্টেন্সিভ কেয়ার কেবিনে নেয়া হয় তাকে।

কবি আসাদ চৌধুরী কবিতা আবৃত্তির মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। বাচনভঙ্গি, টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্যও সর্বমহলে পরিচিত তিনি। এছাড়া মৌলিক কবিতা ছাড়াও শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ও অনুবাদ করেছেন। তিনি কবি আল মাহমুদ পরিষদের সভাপতি ছিলেন।

১৯৮৩ সালে তার লেখা ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক গ্রন্থটি প্রকাশ হয়। একই বছর বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক গ্রন্থ ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু’ সম্পাদনা করেন এই কবি।

১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায় জন্মগ্রহণ করেন কবি আসাদ চৌধুরী। তার বাবার নাম মোহাম্মদ আরিফ চৌধুরী ওরফে ধনু মিয়া এবং মায়ের নাম সৈয়দা মাহমুদা বেগম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.