মো: সাব্বির আহমেদ, বগুড়া (দুপচাঁচিয়া):- বগুড়া জেলার কাহালু উপজেলার এবিসি টাইলস্ মিলে কাজ করে বাড়ি ফিরার পথে দুপচাঁচিয়া মেইল বাস স্টান্ডে অটোভ্যানের এক্সেল ভেংগে গেলে ,বগুড়া গামী একটি গরুর ট্রাকের সাথে দুপচাঁচিয়া সিও অফিস গামী একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ বাধে এবং ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় । আশংকাজনক অবস্থায় বাকি ৪জন কে হাসপাতালে পাঠালে পথিমধ্যে আরো ২জন মারা যায় ।আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে । ঐ অটোভ্যানে চালকসহ ৮জন ছিল । এ দিকে ধাক্কা দেওয়া গরুর ট্রাক আটক করা যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় দুপচাঁচিয়া থানার পুলিশ টিম এবং ৩ টি মৃত্যু দেহের পরিচয় সনাক্ত করেন।দুপচাঁচিয়া বানিয়াদিঘী গ্রামের ২জন, মো:নিজাম আলী(৫০) ও শফিকুল ইসলাম (৪৫) এবং কাহালু থানার ডেপুইল গ্রামের ১জন মো ময়েন (৬০) বাকীদের পরিচয় নিউজ লেখা পর্যন্ত পাওয়া যায়নি। এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে ২১ ফেব্রুয়ারী রাত ৯টায় ।ঘটনা নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ।ঘটনাস্থলে উপস্থিত ছিল দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস