তানভীর মাতুব্বার, মাদারীপুর প্রতিনিধি: গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতিপূরণ এবং গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে মাদারীপুর জেলা গণঅধিকার পরিষদ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় মাদারীপুর জেলা শহরের শহীদ কানন চত্তরে জেলা গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।এবং সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছে তাদের আর্থিক সহযোগিতাসহ চিকিৎসা নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের দোসরসহ শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে বিচার করতে হবে। পাশাপাশি আওয়ামী লীগের সংগঠন নিষিদ্ধ করতে হবে।জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উপদেষ্টা পরিষদের পূর্ণ গঠন করতে হবে,বিগত আমলে উন্নয়নের নামে যারা অর্থ লুটপাট করছে তাদের অর্থ বাজেয়াপ্ত করতে হবে, শেখ হাসিনার আমলে যারা ভুয়া নির্বাচনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের দুর্নীতি ও মাদক বিষয়ক সম্পাদক নুর আলম মোল্লা।এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব অধিকারের সভাপতি জিলান আহমেদ, ছাত্র অধিকারের সভাপতি আবিদ ইসলাম,সিনিয়র সহ সভাপতি তারেক হোসেনসহ অনন্যরা।