1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

নরসিংদীর বেলাব সেতুর নিচ থেকে তরুণীর মরদেহ উদ্ধার।

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১ দেখেছেন

নরসিংদী জেলা প্রতিনিধি: মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের সেতুর নিচ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর আনুমানিক বয়স ১৮ বছর। বেলাবো উপজেলার বারৈচা-খামারেরচর সেতুর নিচ থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

ওসি জানান, মঙ্গলবার বিকেলে বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন খামারেরচর সেতুর নিচে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে থানা-পুলিশ বিবস্ত্র অবস্থায় পড়ে থাকা ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ১৮ থেকে ১৯ বছর। এসময় পুলিশ ও স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।

ওসি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.