1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

আবারো বাবা-মা হচ্ছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা

  • আপডেট সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩০১ দেখেছেন

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় তারকা আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি ভালোবেসে ঘর বাঁধেন। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে বিরাট-আনুশকার প্রথম কন্যা সন্তান ভামিকা।

সন্তান জন্মের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও, এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা। এবার শোনা গেল, ফের নতুন অতিথি আসছেন বিরাট-আনুশকার সংসারে। তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন এই তারকা দম্পতি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাস ধরেই নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন আনুশকা। এমনকি স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। সে সময়ে পাপারাজ্জিদের ছবি না ছাপার অনুরোধ করেন বিরাট। পাশাপাশি এটাও জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা।

সূত্র থেকে আরও জানা গেছে, বিরাত-আনুশকা আগের বারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে মা হওয়ার বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলে‌ঢালা চুড়িদারেই দেখা গেছে আনুশকাকে। ক্যামেরার থেকে বেবি বাম্প আড়ালে রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অবলম্বন করেন তিনি।

সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.