মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: অবশেষে বদলী হলেন খুলনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুনীর উল গিয়াস। খুলনা সদর থানা থেকে তাকে এপিবিএন( খুলনা ব্যতিত) বদলীর আদেশ দিয়েছেন। রবিবার ১৬ ফেব্রুয়ারী অ্যাডিশনাল ডিআইজি ( হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) আবু নাসের মোহাম্মাদ খালেদ সাক্ষরিত আদেশে এ বদলী করা হয়েছে। আদেশে ২৬ ফেব্রুয়ারীর মধ্যে ছাড়পত্র গ্রহনের নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় ২৭ ফেব্রুয়ারী থেকে তাৎক্ষনিক অবমুক্ত হয়েছে মর্মে গন্য হবে উল্লেখ করা হয়েছে।