1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযান

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ দেখেছেন

এম.কামাল.তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বড় বাজার নিচের বাজারে তদারকি চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার(১৬,ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, চুয়াডাঙ্গা বড়বাজার নিচের বাজারে পাইকারী ও খুচরা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা সঠিকভাবে সংরক্ষণ না করার অপরাধে শেখ বারেক স্টোরের মালিক মো. আব্দুল বাসিত শেখকে ২ হাজার টাকা ও মেসার্স জেএস স্টোরের মালিক মো. সানোয়ার হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাব সদস্য মো: রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.