1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বিরামপুরে পৌর যুবদলের কর্মী সভা

  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ দেখেছেন

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বিরামপুর পৌর শাখার আয়োজনে শুক্রবার (১৪ ফ্রেব্রুয়ারি) বিকেলে বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব পলাশ বিন আশরাফী’র সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত আলী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম ও তৌহিদুল ইসলাম। এতে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ্ আলম মন্ডল, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম সহ পৌর যুবদলের আহবায়ক কমিটি ও পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরাও তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
পৌর যুবদলের কর্মী সভায় বক্তারা পৌর যুবদল ও ৯টি ওয়ার্ড কমিটিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে সকলকে সজাগ থেকে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.