ভাষার মাসে পরে মনে
শহীদ ভাইয়ের স্মৃতি ,
বুকের তাজা রক্ত দিয়ে
জানালো ভাষার প্রীতি ।
মায়ের ভাষায় বলবে কথা
যাদের আশা ছিল ,
ঘাতকেরা তাদের প্রান
কেড়ে যে নিল ।
ভাষা থেকে স্বাধীনতার
আন্দোলন হল শুরু ,
বঙ্গবন্ধু শেখ মুজিব
স্বাধীনতার গুরু ।
আন্দোলন আর সংগ্রাম করে
হলো নাতো শেষ ,
এক নদী রক্ত দিয়ে
স্বাধীন হলো দেশ ।
ভাষার জন্য রক্ত দিয়ে
পথ দেখালো যারা ,
কথা বলার অনেক আগে
শহীদ হলেন তারা ।