1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

দিনাজপুরে মহিলাদলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতর

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ দেখেছেন

মােঃ শাহ আলম বাবু , দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা মহিলাদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত লেফলেট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে দিনাজপুর জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা ও সাধারণ সম্পাদক শাহিন সুলতান বিউটির নেতৃত্বে মহিলাদলের কর্মীরা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের অন্ধ হাফেজ মোড়, বালুয়াডাঙ্গা টেম্পু স্ট্যান্ড এলাকায় ও ২ নম্বর ওয়ার্ডের চাউলিয়াপট্টি মোড়ে লিফলেট বিতরণ করে।

এ সময় তারা বিভিন্ন দোকানি ও পথচারীদের সাথে কথা বলেন এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

লিফলেট বিতরণের সময় দিনাজপুর পৌর মহিলাদলের সাধারণ সম্পাদক নাসিমা বেগম স্বপ্না, সিনিয়র সহ-সভাপতি ফাতেমা বেগম, কোতয়ালি মহিলাদলের সভাপতি সায়েকা বেগম, সহ-সভাপতি আফরোজা রহমান মালা, সাধারণ সম্পাদক সালমা আক্তার, মহিলাদল নেত্রী মোশায়রা পারভীন, তাসবি আরা, খাদিজা, রুমী, নুর আক্তার, আনোয়ারা, বাবলীসহ জেলা, পৌর ও কোতয়ালি মহিলাদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.