1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বেলকুচির রাজাপুর হাই স্কুলের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ দেখেছেন

মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২নং রাজাপুর ইউনিয়নে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বহিরাগত ছাত্র অভিযুক্ত আসামী আজিমের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি করে মানববন্ধন করেছে অত্র স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

বৃহস্পতিবার সকালে ১৩ই ফেব্রুয়ারি রাজাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন শেষে আসামী আজিমকে অতি দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করলে কঠিন পদক্ষেপ নেওয়ার হুশিয়ারী দিয়ে বিক্ষোভ মিছিল করে রাজাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ।

মানববন্ধনে ছাত্ররা বলেন, অভিযুক্ত আসামী আজিম একজন বহিরাগত ছাত্র, সে প্রায়ই স্কুলে এসে ইভটিজিং করত, আমরা তাকে বাঁধা দিলেও সে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করত, অভিযুক্ত আজিম সিরাজগঞ্জ সরকারি বিএল স্কুলের ছাত্র ছিল, সেখানেও সে মেয়েদের বিভিন্ন ভাবে ইভটিজিং করার কারনে তাকে ঐ স্কুল থেকে বহিষ্কার করে দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামী আজিম ৯ই ফেব্রুয়ারী সকালে তার বোনকে স্কুলে ভর্তি করার জন্য আসে, সেখানে কিছু ছাত্রের সাথে তর্কবিতর্ক হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, পরবর্তীতে পুনরায় আবার ক্ষিপ্ত হয়ে আজিম ঐ স্কুলের ভিতর জোর পূর্বক প্রবেশ করে মোঃ শুভ,নাইম, সজিব,রাকিব,শিফাত সহ মানিক কে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্ত আসামী আজিম। এঘটনার পর থেকেই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মমিন স্কুলে অনুপস্থিত রয়েছে, ঘটনার বিষয়ে জানতে তার সাথে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে আজিম কে আটক করে থানায় আনা হয়েছিল, আজিম নাবালক ছাত্র হওয়ায় তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, তবে এঘটনায় দু’পক্ষেরই পাল্টাপাল্টি মামলা হয়েছে ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.