1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

আশুলিয়ায় ১২’শ পিস ইয়াবা উদ্ধার, নারীসহ আটক- ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ দেখেছেন

মোঃআশরাফ আলী আশুলিয়া,সাভার:ঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক নারীসহ কুখ্যাত তিন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১৩ ফেব্রুয়ারী বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী। এর আগে, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ঢাকার আশুলিয়া থানাধীন শিকদারবাগ ধলপুর এলাকার মো. বাদশা মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (৩২) ও তার স্ত্রী মোসা. মিতানুর বেগম (২৬) এবং শরিয়তপুরের জাজিরা থানার গুলারচর এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আল আমিন (২২)। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ হাউজিং রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। আটক তিনজনই কুখ্যাত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  রাত ১১টার দিকে এএসআই রেজাউল করিমসহ সঙ্গী পুলিশ সদস্যদের নিয়ে আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক নারীসহ তিনজনকে আটক করি। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা ১২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লাখ ৬৩ হাজার টাকা। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিকী জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে নানা কৌশলে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা দরে বিক্রয় করে আসছিলো। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.