1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

জীবননগরে ভোক্তার অভিযান

  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ দেখেছেন

এম.কামাল.তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে আরিফ ফুড এ্যান্ড কনফেকশনারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ১২ ফেব্রুয়ারি দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম। জীবননগর পৌর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। মেসার্স আরিফ ফুড এ্যান্ড কনফেকশনারী প্রতিষ্ঠানে তদারকির সময় অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় বেকারির সামগ্রী তৈরি, অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ ও প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকার অপরাধে মালিক আব্দুল হান্নানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সাথে দ্রত লাইসেন্স গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান গণমাধ্যমকে বলেন, প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আরিফ ফুড এ্যান্ড কনফেকশনারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকির সময় সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.