1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নগরীতে ” অপারেশন ডেভিল হান্টের ” অংশ হিসেবে অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার – ১ জন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন শৃংখলা নিয়ন্ত্রনে সর্বদা,তৎপর। সমগ্র দেশব্যাপি শুরু হওয়া ” অপারেশন ডেভিল হান্টের ” অংশ হিসেবে খুলনা মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসী,, কিশোর গ্যাং,সর্ন চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী,হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বাইপাস সড়কে মিঠু গ্যারেজের সামনে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড করার জন্য অবস্থান করছে।তখন সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম আভিযানিক টিম কৌশলে সন্ত্রাসী ইনসান শরিফ (২৯) পিতা, মোশারফ হোসেন, সাং, সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক, থানা,সোনাডাঙ্গা, খুলনাকে অস্ত্র গোলাবারুদ সহ হাতেনাতে আটক করে। আটককৃত সন্ত্রাসী ইনসানের হেফাজত হতে ১ টি ওয়ান শুটার গান,২ রাউরাউন্ড কার্টুজ এবং সন্ত্রাসী কর্মকান্ডে পরিচালনায় ব্যবহ্নত একটি লাল রঙের এপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৮। তারিখ : ১০/২/২৫। প্রাথমিক অনুদসন্ধান ও থানার রেকর্ড পত্র পর্যালোচনা করে সন্ত্রাসী ইনসান শরিফের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ২ টি হত্যা মামলা সহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা যাচাই করা হচ্ছে।উদ্ধারকৃত অস্ত্রদ্ধারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধ জনক ঘটনা সংঘটিত করেছে কিনা আসামীকে জিজ্ঞসাবাদ সহ অবৈধ অস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহ্নত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে কারা জড়িত এর মুল রহস্য উদঘাটন পুর্বক জড়িত সহযোগী আসামীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কার্যক্রম অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.