সোহেল রানা: ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১০ ফ্রেব্রয়ারী) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্সেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিক্ষা অফিসার সাইফুন নাহার, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, ফাইমা আক্তার সহ সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিএনপি, জামায়াত, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।