1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তুলার আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন সরকারি ফি ছাপিয়ে সাভার ইউপিতে সচিবের নিজস্ব রেট সাধারণ মানুষের নাভিশ্বাস বারবার সমন সত্ত্বেও সাক্ষ্য দিতে অনুপস্থিত, ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ দেখেছেন

মোঃ আল আমিন হোসেন, বামনা, বরগুনা প্রতিনিধি: বরগুনার বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল ৯ টায় স্কুল মাঠ প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: নিকহাত আরা।
অর্ধশতাব্দীর র্ঐতিহ্যের ধারক আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্ভনাথ ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদর ও মিজানুর রহমান মজনু, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও বামনা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক সাবু, প্রেস ক্লাবের সদস্য মোঃ আল আমিন হোসেন সহ,উপজেলা যুবদলের আহবায়ক খোরশেদ আলম দীপু সিকদার, ওলামা দলের সেক্রেটারি আজমল খান ও উপজেলা মহিলা দলের সভাপতি কাজল রেখা ও সাধারণ সম্পাদিকা সোহেলা পারভীনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিচারকমন্ডলী। শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক পরিতোষ হাওলাদার ও আকলিমা বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক কাজী শাহানা ফেরদৌস শিবলী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.