1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা

  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩০ দেখেছেন

মোঃ আতিকুর রহমান মিরন:  বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিটি গঠন সহ সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্ত্বা ও জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ প্রবর্তন,আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পর পর দুই মেয়াদের নির্ধারণ,বিভিন্ন সময়ে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন,সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন,নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন,বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পূর্ণ প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ ও আইন প্রণয়ন,গণমুখী জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠা,মিডিয়া কমিশন গঠন নিশ্চিত করণ,দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন‍্যায়পাল নিয়োগ,সর্বস্তরে আইন প্রশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা,আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন,ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরী নিশ্চিত করা, প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার নিয়ে বিদ্যুৎ জ্বালানি খাত আধুনিকায়ন,জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা বাহিনীর অধিক তর আধুনিকায়ন ও ক্ষমতা বৃদ্ধি ও সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা,প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বসাসিত ও ক্ষমতাবান করা, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন,নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ,চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা,সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা,কৃষকের উন্নয়ন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সড়ক রেল নৌ পথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন খাল খননের উদ্যোগ গ্রহণ করা।যুগোপযোগী পরিকল্পিত পরিবেশবান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে মুলাদী জাতীয়তাবাদী দল বিএনপি মুলাদী পৌরসভার আহবায়ক জনাব মোঃ এনামুল হক ইনু নেতৃত্বে মোঃ মিজানুর রহমান হাওলাদার সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান সাবু হাওলাদার, মোঃ আনিসুর রহমান আল আল যুগ্ন আহবায়ক,প্রভাষক ইফতেখার আলম লিটন যুগ্ন আহবায়ক,হাম্মদ জীবন হাওলাদার যুগ্ন আহবায়ক. জনাব আব্দুস সালাম হাওলাদার( ভিপি )সভাপতি কৃষক দল মুলাদী উপজেলা। পৌর সদর মুলাদী বন্দর ব্যবসায়ীদের মাঝে ও অসাধারণ মানুষের কাছে এই ৩১ দফা লিফলেট বিতরণ করেন। জাতীয়তাবাদী দল বিএনপি পৌরসভা শাখার নয়টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী উপস্থিত থেকে লিফলেট বিতরণ অনুষ্ঠান সাফল্যমন্ডিত করেন। উল্লেখযোগ্য নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য মোহাম্মদ বাদশা শিকদার, মোঃ আতিকুর রহমান মিরন, মোঃ ফজলের রাব্বি,মোঃ কালাম হোসেন, হাফেজ কবির হোসেন বাঘা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোঃ সবুজ সরদার, মোঃ স্বপন রাড়ি,আব্দুল জলিল বাঘা,লিফলেট বিতরণের শেষে মামুন সুপার মার্কেটের সামনে জনাব এনামুল হক ইনু সভাপতিত্বে প্রথমত জনাব মিজানুর রহমান হাওলাদার সদস্য সচিব পরে আহবায়ক এনামুল হক ইনুর বক্তব্যের মধ্য দিয়ে লিফলেট বিতরণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করে।সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন,ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের কথা জনগণের মাঝে পৌঁছে দেয়ার জন্য নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান জনাব এনামুল হক ইনু।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.