1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

” জিজ্ঞাসা ” জামান ভূঁইয়া

  • আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ দেখেছেন

নাতি আমার হাসি মুখে
বললো এসে দাদা ,
তোমার গায়ের পাঞ্জাবিটা
কত সুন্দর সাদা ।

মাথায় তোমার সাদা টুপি
মুখে সাদা দাড়ি ,
তুমি এখন সেজে গেছ
দিতে নদী পাড়ি ।

সাদায় সাদায় লাগছে ভালো
আরো সুন্দর মুখ ,
তোমায় দাদা দেখলে আমার
লাগে অনেক সুখ ।

তুমি আমায় করো আদর
মনটা তোমার ভরে ,
এমনি আদর করবে আরো
সারা জীবন ধরে ।

নাতি আমার হাসি মুখে
জিজ্ঞেস করে আরো ,
মসজিদে যাও কত বার
কত নামাজ পড়ো ?

নামাজ পড়ার হিসাব নাই
যত পড়া যায় ,
পাঁচ ওয়াক্তের বেশি পড়লে
সওয়াব বেশি পায় ।

আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত
ফরয পড়তে হয় ,
ওয়াজিব সুন্নাত নফল পড়লে
নাই কোন ভয় ।

নাতি আমার মন দিয়ে
শুনছে সব কথা ,
রোজা ফরজ এক মাস
চিরকালের প্রথা ।
৪ এপ্রিল ২০২৩ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.