1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ দেখেছেন

মোঃ শাহজাহান আলী বাদল,পঞ্চগড় জেলা প্রতিনিধি : “সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে নিয়ে পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।  ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাকার দিবস আজ। ২০১৭সালে ৩০ শে অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে এ দিনটি জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২০১৮ সালে দেশে দিবসটি প্রথম পালিত হয়। এই উপলক্ষে  সকাল সাড়ে ১০টায় ডা. জহির উদ্দিন সরকারি গ্রন্থাগারের আয়োজনে জেলা প্রশা সকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়।রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণগ্রন্থাগারে এসে শেষ হয়৷ রেলিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজি টুলু, সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
পরে ডা. জহির উদ্দিন সরকারি গণগ্রন্থাগারের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক হাবিবা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজি টুলু, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন, নজরুল পাঠাগারের সদস্য মো ফজলে করিম নাসিরুল কাদের প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বাড়তি বেশি বেশি করে বই পড়ার পরামর্শ দেন। মোবাইল কিংবা গেমে আসক্ত না হয়ে জ্ঞান অর্জনের জন্য বেশি বেশি করে গ্রন্থাগারে যাবার আহ্বান করেন। পরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, বই পড়া সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.