1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা চকমিরপুরকে আধুনিক ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি সাবেক সেনাসদস্য মিলন হোসেনের শার্শায় গোগা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয়  নেশাজাতীয় সিরাপ আটক 

গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত সদস্য থানা হেফাজতে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮০ দেখেছেন

সুমন সরকার, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক একজনকে সহ দুই ডাকাত সদস্যকে আটক করে হেফাজতে নিয়েছে থানা পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ টু দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটা-বাগদা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে জনতা ধাওয়া করে এক ডাকাত সদস্যকে আটক করে এবং অন্য ৩জন পালিয়ে যায়। সে গাইবান্ধার ফুলছড়ি থানার কৃষ্ঠমনি কাবিলের চর এলাকার হারানের ছেলে আয়নাল (৪৫)।

এর আগে বিকালে কামারদহ ইউপির পশ্চিম মাস্তা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রায়হান নামক অপর এক ডাকাত সদস্যকে কামারদহ ইউপির ফাঁসিতলা এলাকা থেকে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, আজ মাঝরাতে আয়নাল তিনজনকে সাথে নিয়ে স্থানীয় (গোবিন্দগঞ্জ) কয়েকজনের ডাকে কাটা-বাগদা এলাকায় আসে। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা দৌড়ে পালায়। এসময় আয়নালকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে।

দুই ডাকাত সদস্যকে আটক করে থানা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.