স্টাফ রিপোর্টার: ৫ ফেব্রুয়ারী ( বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্বাক্ষরিত বগুড়া জেলা যুবদল ও বগুড়া শহর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাক্ষরিত বগুড়া জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রাশেদুল কবির রাশেদকে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে পদায়ন করা হয়।
ছোট থেকে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি বুকে ধারণ করে তিনি ছাত্রদলের রাজনীতিতে আসেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের রাজনীতি করতে চান। ছাত্রজীবনে তিনি বগুড়ায় আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তিতে তিনি জেলা যুবদলের অর্থ সম্পাদক হন। জেলা যুবদলের আহবায়ক কমিটিতেও তিনি সদস্য ছিলেন।
৫ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত, বগুড়া জেলা যুবদল ও বগুড়া শহর যুবদলের সভাপতি,সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।