1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা চকমিরপুরকে আধুনিক ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি সাবেক সেনাসদস্য মিলন হোসেনের শার্শায় গোগা সীমান্তে ৪১৭ বোতল ভারতীয়  নেশাজাতীয় সিরাপ আটক  মুলাদি থানার কাজিরচর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও রূপালী ব্যাংকের ম্যানেজারচলে গেলেন না ফেরার দেশে

কালুরঘাট সেতুতে মোটর সাইকেল পারাপারে টোল আরোপ করায় ছাত্র-জনতার বিক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ দেখেছেন

বোয়ালখালী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কালুরঘাট সেতু দিয়ে মোটর সাইকেল পারাপারে ২০ হারে টোল আরোপ করায় টোল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার(৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা পূর্ব কালুরঘাট টোল অফিস ঘেরাও করে মোটর সাইকেল থেকে টোল আদায় বন্ধের দাবি জানান। এসময় সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সেতু পারাপারকারী যাত্রী সাধারণ।

এনিয়ে ইজারাদার কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা ছাত্র-জনতার সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। মোটর সাইকেলের টোল আদায় আপাতত করা হবে না জানালে বুধবার রাত ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জাতীয় নাগরিক কমিটি বোয়ালখালী শাখার সদস্যরা বলেন, সেতু পারাপারে মোটরসাইকেলের উপর অযৌক্তিকভাবে টোল আরোপ করা হয়েছে। এটি প্রত্যাহার করতে হবে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, উভয় পক্ষের সাথে কথা বলে আপাতত মোটর সাইকেল পারাপারে টোল আদায় করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রেলওয়ে কর্তৃপক্ষের সাথে উভয় পক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় ইজারাদার প্রতিষ্ঠানকে রেলওয়ে কর্তৃপক্ষ সেতু বুঝিয়ে দিলে টোল আদায় কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.