1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

যানবাহনের টোল আদায় শুরু কালুরঘাট সেতু পারাপারে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬ দেখেছেন

বোয়ালখালী, চট্টগ্রাম প্রতিনিধি: একমুখী কালুরঘাট সেতু পারাপারে যানবাহনের টোল আদায় শুরু হয়েছে।

বুধবার(৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ইজারাদার প্রতিষ্ঠানের এ টোল আদায় কার্যক্রম শুরু করেছেন।

এর আগে বুধবার বিকেলে ইজারাদার প্রতিষ্ঠানকে সেতু বুঝিয়ে দেন রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ সম্পত্তি বিভাগের কর্মকর্তারা।

ইজারাদার প্রতিষ্ঠান মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলম ববি জানান, কালুরঘাট সেতু পারাপারে যানবাহন থেকে টোল আদায়ে রেলওয়ে কর্তৃপক্ষ সেতু বুঝিয়ে দিয়েছে। যানবাহন প্রতি রেলওয়ে টোলের হার নির্ধারণ করে দিয়েছে।

বাসের টোল ১০০ টাকা, ট্রাকের টোল ১৫০ টাকা, মাইক্রোবাস ৬০ টাকা, প্রাইভেটকার ও জিপ ৫০ টাকা, সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেলের টোল ২০ টাকা।

২০২৩ সালে ১ আগষ্ট থেকে কালুরঘাট সেতুর সংস্কারকাজের জন্য যানবাহন পারাপার বন্ধ ঘোষণা করেন রেলওয়ে কর্তৃপক্ষ। সেতুর সংস্কার কাজের তত্ত্বাবধানে ছিলেন বুয়েটের বিশেষজ্ঞ দল। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে সেতুটির সংস্কার কাজ করেছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সংস্কার কাজ শেষে গত বছরের ২৭ অক্টোবর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। এরপর গত চারমাস ধরে বিনা টোলে যানবাহন পারাপার হয়ে আসছিলো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.