1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ দেখেছেন

মো. মানিক হোসেন : বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এটি এ দিবসের ৮ম বারের উদযাপন। ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টায় রাজশাহী জেলা প্রশাসনের প্রাঙ্গণে জেলা প্রশাসকের নেতৃত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। এরপর এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যেখানে গ্রন্থাগারপ্রেমী ও শিক্ষানুরাগী ব্যক্তিরা অংশ নেন। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, রাজশাহী সরকারি কলেজের লাইব্রেরিয়ান মো. আব্দুল্লাহ আল বশির, রাজশাহী সরকারি সিটি কলেজের লাইব্রেরিয়ান ওয়াহেদুজ্জামান সাগর এবং বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি মো. নুরুন নবী প্রভাত মৃধা। সভায় বক্তারা ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রন্থাগারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথি শিশু ও তরুণদের বইপাঠে আগ্রহী করে তোলার ওপর জোর দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের বই পড়তে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, বইপাঠ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে ২৫ জন বিজয়ীকে বই ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া, তিনটি বেসরকারি পাঠাগারকে সম্মাননা স্মারক, দুটি পাঠাগারকে শুভেচ্ছা উপহার এবং পাঁচজন পেশাজীবীকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। বাংলাদেশ বেতার, জেলা তথ্য অফিস ও ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে দিবসটি ব্যাপক প্রচার করা হয়। এছাড়া, গণগ্রন্থাগার অধিদপ্তর জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে এবং একটি বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, যিনি বইপড়ার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে সমাজকে সমৃদ্ধ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.