1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ দেখেছেন

এম.কামাল.তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবারাদিতে বাপ্পি (১১) নামের এক স্কুলছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষক সাজুর বিরুদ্ধে। আহত অবস্থায় স্কুলছাত্রকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষক সাজুর বাড়িতে এ ঘটনা ঘটেছে। এতে স্কুল ছাত্র বাপ্পির চোখের নিচে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আহত বাপ্পি সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের হানুরবারাদি গ্রামের মাঠপাড়ার মুকুল হোসেনের ছেলে। এবং হানুরবারাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

ভুক্তভোগী স্কুলছাত্রের পরিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিচার দাবি জানিয়েছেন।

স্কুলছাত্র বাপ্পি বলেন, দুপুরে স্যারের বাড়িতে পড়তে যায়। এ সময় কোন কিছু না বলেই আমার পিঠে কিল-ঘুষি মারেন স্যার। ঘাড় চেপে ধরে ধাক্কা দিলে খাটের সঙ্গে আমার নাক ও ডান চোখের নিচে আঘাতপ্রাপ্ত হয়। আমাকে বলে তোকে আর এখানে পড়তে হবে না৷ এরপরই আমি বাড়িতে চলে এসে বিস্তারিত জানায়।

শিক্ষার্থী বাপ্পির দাদা আবদার আলী বলেন, দুপুরে বাইসাইকেলযোগে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে নাতি বাপ্পি। এ সময় তার নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার পরনের জামা রক্তে লাল হয়ে গেছে। এরপরই জামা পরিবর্তন করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসি। এমন করে একজন পিতাও মারধর করেন না৷ আমরা এই শিক্ষকের বিরুদ্ধে বিচারের দাবি জানাচ্ছি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটির চোখের নিচে আঘাতপ্রাপ্ত হয়েছে। পরিক্ষা-নিরিক্ষার বিস্তারিত বলা যাবে। এছাড়া নাকে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে শিশুটি শঙ্কামুক্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.