1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে কম্বল বিতরণকে কেন্দ্র করে বিএনপি কর্তৃক জামাত নেতার উপরে হামলা অভিযোগ।

  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ দেখেছেন

আর এ লায়ন সরকার, নরসিংদী: নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন জামায়াতের আমীর লোকমান কবিরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নরসিংদী জেলা শাখা।

গত সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন শিবিরের নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, নজরপুরে রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচী ছিলো আজ। এসময় ওই অঞ্চলের বেশ কিছু ছিন্নমূল সাধারণ মানুষ বঞ্চিত হওয়ায় তার প্রতিবাদ জানায় নজরপুর ইউনিয়ন ছাত্র শিবিবের সভাপতি

তানভীর আহমেদ, সেক্রেটারী মেহেদী হাসান শুভসহ অন্যরা। পরে সেখানে ইউনিয়নের আমীর লোকমান কবির উপস্থিত হলে তাদের উপর অতর্কিত হামলা চালায় নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার ও তার সহযোগীরা।

এরই প্রতিবাদে এশার নামাজের পর একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবিরের জেলা ও স্থানীয় শাখার সদস্যরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের খুজে বের করতেও আহ্বান জানায় শিবির নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.