ইসমাইল খান নিয়াজ, সিলেট জেলা প্রতিনিধি:– ছাতক উপজেলার অঘোষিত সম্রাট, গোবিন্দগঞ্জ সুহিতপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই ফলে তার দৌরাত্ম নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে প্রশ্ন। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে ছাতকের অঘোষিত সম্রাট বনে যাওয়া আওলাদ আলী রেজা ছাত্র জীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত সেই সুবাদে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি ভিপি নির্বাচিত হন৷ ভিপি ও ছাত্র নেতা হওয়ার বদৌলতে পরবর্তীতে ছাতক উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন, হয়ে যান সুনামগঞ্জ ৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিক এর আস্থাবাজন। উপজেলায় নিজের জানান দিতে শুরু করেন ভুমি দখলবাজি, নিজের কব্জায় নিয়ে নেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। যার কারনে তার বিরুদ্ধে কলম চালাতেও দ্বিধাবোধ করেন সাংবাদিকেরা।
একসময় ছাতক উপজেলা জুড়ে নিজের প্রভাব, আধিপত্যর বিস্তার পাকাপোক্ত করতে যোগ দেন মেয়র কালাম চৌধুরীর গ্রুপে। প্রতিপক্ষ কে দমিয়ে রাখতে মামলা হামলার পাশাপাশি শুরু করেন বেপরোয়া কর্মকান্ড। ছোট ভাই ইউসুফ আলী মোহন বাতিজা এমদাদ কে দিয়ে গঠন করেন লাটিয়াল বাহিনী। সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দাতা রেজা পরবর্তীতে অংশ নেন ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে। আওয়ামী লীগ সরকারের দলীয় প্রভাব খাটিয়ে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ১৯৮৮ সালের শেষ বর্ষের শিক্ষার্থী বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কর্মী আব্দুস সালাম আজাদ হত্যা মামলা সহ একাধিক মামলা থেকে অব্যবহিত করিয়ে নেন। যার ধরুন ভয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় নি উপজেলার নিরীহ সাধারণ মানুষজন। আওলাদ আলী রেজা’র দখলবাজী থেকে ছাতক উপজেলার দিঘলী রামপুর জামে মসজিদের ফসলী জমিও রক্ষা পায়নি, ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজ দখলে নেন মসজিদের ৭৫ পচাত্তর শতাংশ জায়গা। পারিবারিক সম্পত্তি আত্মসাতের মাধ্যমে গোবিন্দগঞ্জ সুহিতপুর গ্রামে গড়ে তোলেন তার পিতা ইলিয়াস আলীর নামে আবাসিক এলাকা। সুনামগঞ্জ জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমিতে গড়ে তোলা আবাসিক এলাকার অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে রেজার বিরুদ্ধে। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন তীব্র রূপ ধারন করতে পারে এমন আন্দাজে অন্যান্য নেতাকর্মীদের পাশাপাশি যুক্তরাজ্য পাড়ি জমান রেজা। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। স্বস্তি ফিরে পায় উপজেলার মানুষ। জানুয়ারীতে সুযোগ বুঝে আবার দেশে ফিরে আসেন আওলাদ আলী রেজা। বর্তমানে দেশে অবস্থান করা রেজা পুরনো রূপে ফিরে আসার চেষ্টায় লিপ্ত রয়েছেন। এমন খবরে উদ্বেগ উৎকন্ঠায় দিন পার করছেন উপজেলা বাসী।