1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থী প্রার্থনার পাশে বিএনপি নেত্রী পুতুল

  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ দেখেছেন

ইব্রাহিম হোসেন লালপুর, নাটোর প্রতিনিধি: আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী প্রার্থনার পরিবারের পাশে বিএনপি মিডিয়া সেল ও মানবাধিকার বিষয়ক কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট আইনজীবী ফারজানা সারমিন পুতুল।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে তাঁর পক্ষে থেকে লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু প্রার্থনার কাজীপাড়াস্থ বাড়ি গিয়ে নগদ অর্থ প্রদান করেন।
নাটোরের লালপুর উপজেলার কাজিপাড়া গ্রামের সুজন আলী ও জলি বেগম দম্পতির মেয়ে প্রার্থনা খাতুন। সে এবছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। আর্থিক ভাবে অস্বচ্ছলতার কারণে তার ভর্তি অনিশ্চয়তায় পড়ে।
এ খবর জানার পর বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা বিশিষ্ট আইনজীবী ফারজানা সারমিন পুতুল তাকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেন। প্রার্থনার পরিবার নগদ অর্থ পেয়ে নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন লুলু,লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, লালপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, লালপুর উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন,ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মাসুম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.