মোঃ ফখর উদ্দিন, সিলেট ব্যুরো: আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ষড়যন্ত্র করে বিএনপিকে পরাজিত করা যাবে না। অনেকে বলছে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি। কিন্তু আমরা দল হিসেবে কখনো ক্ষমতার জন্য চেষ্টা করিনি। দেশের জনগণের একটি বিশাল অংশ বিশ্বাস করে আগামীতে দেশে ভালো কিছু হলে বিএনপির নেতৃত্বেই হবে। অগণতান্ত্রিক, অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের প্রতিশোধ হবে, বাংলাদেশের মাটি ও মানুষের জন্য ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের জন্য, দেশের জন্য ভালো কী করেছি, ভালো কী করতে চাই, সে কথাগুলো মানুষের কাছে নিয়ে যাওয়া। বিএনপির প্রতি জনগনের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ কেউ করলে তাকে আমরা আমাদের পক্ষে টানবোনা, শেল্টারও দিবোনা। এক্ষেত্রে দলকে স্বার্থপর হতেই হবে। বহু ঝড়ঝঞ্ঝা, অত্যাচার-নির্যাতনের মধ্য দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। কাজেই আমাদের নিজের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি দেখতে হবে। আর সরকারকে বলতে হয়, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অতএব আমরা সংস্কারও চাই কিন্তু, অগ্রাধিকার দিতে হবে নির্বাচনকে। তিনি শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, আলহাজ্ব শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, দক্ষিণ সুরমা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, বশির উদ্দিন, ওয়ারিছ আলী, গোলাম কিবরিয়া, সদর উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোরাদ হোসেন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী আকবর আলী। সদর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আঙ্গুর আলম, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু ও সদর উপজেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোগলগাঁও ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি সিদ্দিকুর রহমান সায়েম, সহ সভাপতি ওকিল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন ইমন, যুগ্ম আহবায়ক শাহ জাহান আহমদ জুয়েল, সদর উপজেলা যুবদলের সদস্য সিদ্দিকুর রহমান রুহেল, জালালাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিক আহমদ, সদর উপজেলা যুবদলের সদস্য ইকবাল উদ্দিন, জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ লিটন মিয়া, সদস্য জইন উদ্দিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, আব্দুর রাইম, মোক্তার আলী, শামসুল ইসলাম, মিজানুর রহমান ময়না, সেবুল আহমদ, সাইদুর রহমান, কামাল আহমদ, আশরাফুল, বাবুল হোসেন, জয়নাল মিয়া, পারভেজ আহমদ, মিনহাজ আহমদ রেজা প্রমুখ সহ জনসভায় বিপুল সংখ্যক বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় জেলা বিএনপির সহ সভাপতি একেএম তারেক কালামের অসুস্থ জন্য দোয়া করা হয়।