1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ফ্যাসিস্ট আমলে গুম, খুন, লুটপাট ও অর্থপাচারে জড়িতদের দ্রত গ্রেফতার করে বিচার করতে হবে– হাফিজুর রহমান

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ দেখেছেন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমাস বলেছেন, আওয়ামী দুঃশাসন আমলে যারা গুম, খুন, লুটপাট এবং দুর্নীতিতে জড়িত ছিল এখনো অনেকে বহাল তবিয়তে আছে। জুলাই গণহত্যায় যারা জড়িত তাদের অনেকে এখনো গ্রেফতার হয়নি। তাদেরকে গ্রেফতার করে দ্রত বিচারের আওতায় আনতে হবে।  ১ ফেব্রুয়ারি  সকালে বান্টি বাজারে আড়াইহাজার উপজেলার দুপতারা ইউনিয়ন জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মুহাম্মদ হাফিজুর রহমান আরোও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে গুম হওয়া অনেকে এখনো ফিরে আসেনি। গুম হওয়াদের পরিবারের সদস্যরা এখনো তাদেরকে ফিরে পাবার আশা নিয়ে অশ্র ঝড়াচ্ছে, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, আহতরা এখনো হাসপতালে কাতরাচ্ছে। অথচ এত অপরাধ করার পরেও ফ্যাসিস্টদের সহযোগীরা সবাই এখনো গ্রেফতার হয়নি। তাদেরকে দ্রত গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে তারা আবারো গুম খুনের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাবে। দুপতারা ইউনিয়ন আমীর মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন মাসুদ, দুপতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, মাওলানা আশরাফুল ইসলাম, আড়াইহাজার উত্তর উপজেলা আমীর মাওলানা মনিরুল ইসলাম, আড়াইহাজার দক্ষিণ উপজেলা আমীর মাওলানা হাদিউল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী আকরাম হোসাইন, মোতাহার হোসাইন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.