1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

মহাস্থানে যাত্রীবেশী ইজিবাইক ছিনতাইকারী- ২ নারী আটক

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ দেখেছেন

মোঃ আবু হাসান, ভ্রাম্যমান প্রতিনিধি : বগুড়ায় ইজিবাইক- ব্যাটারী চলিতো অটোরিকশা ও ভ্যান ছিনতাই ও চুরির ঘটনা প্রতিনিয়তই ঘটছে।
এসব ছিনতাইয়ের ঘটনায় কখনো চালককে হত্যা আবার কখনো অজ্ঞান করে ফেলে দিয়ে বাহন নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। এমনই এক ঘটনা ঘটেছে বগুড়ার মহাস্থান জাদুঘর এলাকায়।  ২৯ আগস্ট  যাত্রীবেশী রানী বেগম (৫০) ও রিতা নামের ২ নারী তারা বগুড়ার মমইন ইকোপার্কে ভ্রমনের উদ্দেশ্যে সদরের নামুজা ইউনিয়নের বামণপাড়া সরদার পাড়া গ্রামের জুলহজ্জের পুত্র ইজিবাইক চালক মানিকের সাথে ৩০০ টাকা ভাড়া চুক্তি করেন। চুক্তি মোতাবেক মানিক তাদের মমইনে ঘুরান। একপর্যায়ে ছিনতাই ওই নারীরা মমইনের পূর্বদিক শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী এক আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা বলে সুকৌশলে মানিককে নিয়ে যায়। তাদের কৌশলে মানিক পরাজিত হয়ে সন্ধ্যায় কৈগাড়ী ফাঁকা মাঠ বেয়ে ইজিবাইক নিয়ে যাত্রা করেন। এসময় কাঁঠালতলা নামক স্থানে পৌঁছিলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা এ চক্রের আরও বেশকিছু সদস্যরা মানিককে ধস্তাধস্তি করে পাশের নিচু জমিতে নিয়ে যায়। সেখানে তারা মানিককে অচেতনাশক দ্রব্যে আক্রান্ত করে শরীরের সমস্ত পোশাক খুলে নিয়ে তারা চম্পট দেয়। এসময় ওই রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার পথে মানিকের গঞ্জনি শুনে তাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। এদিকে অসহায় মানিক কিস্তিতে নেওয়া তার ইজিবাইক খুয়ে কর্মহীন হয়ে পড়েন। তার কষ্টের্জিত ছিনতাই হওয়া ইজিবাইক একদিন ফিরে পাবে বলে সৃষ্টিকর্তার ওপর ভরসা করে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ওই ছিনতাইকারী ২ নারী পূর্বের ন্যায় মহাস্থান জাদুঘর এলাকায় এসে জিহাদ নামের ১ ইজিবাইক চালকের সাথে মমইন যাওয়ার জন্য ৩০০ টাকায় ভাড়া চুক্তি করেন। তারা ইজিবাইকে ওঠার পড়েই সেখানে মানিকের নজর তাদের ওপর পড়ে। ওই নারীরা মুখে মাস্ক আর বোরকা পড়ার কারনে মানিক তাদের চিনতে দুষ্কর হয়। এরপর তাদের গতিবিধি সন্দেহ হলে মানিক ফোন করে তাদের পরিচিত ৪/৫ জনকে ডেকে তাদের আটক করেন। একপর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইজিবাইক ছিনতাইয়ের কথা স্বীকার করেন। এরপর জনতা কর্তৃক তাদের আটক করে মানিকের বাড়ী সদরের নামুজা ইউনিয়ন বামনপাড়ায় নিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী বগুড়া সদর থানায় খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে সদর থানার এসআই রাসেল মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। ২ নারী ছিনতাইকারীর সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে। এঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.