1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

কৃষি- শিল্প- পাট ও পরিবেশ রক্ষায় নাগরিক কমিটি খুলনার আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ দেখেছেন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: কৃষি – শিল্প- পাট ও পরিবেশ রক্ষায় নাগরিক কমিটি খুলনার আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জানুয়ারি বিকাল ৪ টায় খালিশপুর পিপলস গোল চত্বরে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষি- শিল্প – পাট ও পরিবেশ রক্ষায় নাগরিক কমিটি সভাপতি এ্যাড: কুদরত,ই খুদা সভাপতিত্বে ও সদস্য নুরুল ইসলামের সঞ্চালনায় এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, খুলনাঞ্চল বন্ধ হয়ে গেছে। খুলনাঞ্চলের বাচার কর্মসংস্থান নিশ্চিত করতে চাইলে তাহলে এই এলাকায় মিল কারখানা চালু করতে হবে। সেই কারনে কৃষি- শিল্প- পাট ও পরিবেশ রক্ষা নাগরিক কমিটি আজ শিল্পাঞ্চলে প্রথম শ্রমিক সমাবেশ করছে। বক্তারা আরো বলেন, পাট সচিব আব্দুর রউফকে পাট সচিবের পদ থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, বিজেএমসির অসাধু কর্মকর্তাদের দুর্নীতি ও লুটপাটের সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রতিটি মিলের প্রকপ্ল প্রধানদের দুর্নীতি তদন্ত করে বিচার করতে হবে,মিলের অভ্যন্তরে রাতের আধারে মুল্যবান যন্ত্রাংশ পরিক্ষা ও টেন্ডারের নামে পাচার সহ মিলের অভ্যন্তরে গাছ কেটে লুটপাট বন্ধ করতে হবে। অবিলম্বে ২৫ টি পাটকল রাস্ট্রিয় ব্যাবস্থাপনায় চালু করতে হবে, ৫ টি মিল সহ শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করতে হবে, লিজ প্রথা বাতিল করে পাটকল, নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড মিল চালু করে শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি করে মৃত শিল্প নগরীকে পুনরায় পুর্বের শিল্প নগরী খালিশপুর হিসেবে গড়ে তুলতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ পাট ও শিল্প উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করেন। এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কৃষি – শিল্প- পাট ও পরিবেশ রক্ষায় নাগরিক কমিটি সহ সভাপতি এস এ রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: জাহাঙ্গীর আলম সিদ্দিকি, মুনীর চৌধুরী সোহেল, দপ্তর ও যোগাযোগ সম্পাদক আফজাল হোসেন রাজু, উপদেষ্টা এ্যাড: আ,ফ,ম মহসীন, নির্বাহী সদস্য নিজামুর রহমান লালু, কোহিনূর আক্তার কনা, গাজী নওশের আলী, মোজাম্মেল হক খান,মুনির চৌধুরী সোহেল, খালিশপুর, দৌলতপুর মিল কারখানা কমিটি আহবায়ক মো: মনির হোসেন, খালিশপুর জুট মিল কারখানা কমিটি সদস্য সচিব আলমগীর হোসেন, দৌলতপুর জুট মিল সদস্য সচিব নুর মোহাম্মদ, দৌলতপুর জুট মিল সদস্য সচিব মোফাজ্জেল হোসেন, পাটকল রক্ষা খুলনা, যশোর আঞ্চলিক কমিটি উপদেষ্টা সামসুদ্দোহা ডোয়ার, স্টার জুট মিল নেতা আলমগীর হোসেন, প্লাটিনাম জুট মিল নেতা বাবুল হাওলাদার, হার্ডবোর্ড মিল বাচাও রক্ষা কমিটি সদস্য সচিব জহিরুল ইসলাম, ক্রিসেন্ট মিল কারখানা কমিটি সভাপতি মোশারেফ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.