1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

রাজশাহীতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ দেখেছেন

মো. মানিক হোসেন : জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নে রাজশাহী জেলায় উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি জেলা প্রশাসন, রাজশাহীর সার্বিক সহযোগিতায় এবং বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী এর আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। সভায় জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে দিবসটি উৎসবমুখর এবং জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রফেসর মো. নাজমুল ইসলাম (ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিদ্যালয়ের গ্রন্থাগারিকবৃন্দ, বিভিন্ন বেসরকারি পাঠাগারের সভাপতি ও সম্পাদকবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৃটিশ কাউন্সিল, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও এর প্রতিনিধিরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী এর সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এর সঞ্চালনায় সভাটি সফলভাবে সম্পন্ন হয়।  আগামী ৫ ফেব্রুয়ারি “জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫” রাজশাহীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.