1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বৃদ্ধাশ্রমের মায়েদের মুখে “দুই টাকায় হাসি” ফোটালো প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ দেখেছেন

সালাম হোসেন, ঝিনাইদহ: বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন এর নিয়মিত কর্মসূচি “দুই টাকায় হাসি” এর দুপুরের খাবারের আয়োজন করা হয়। প্রতি মাসের নিয়মিত আয়োজনের ১৩ তম পর্বে দুপুরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় ২৫ জন বৃদ্ধা মায়েদের নিয়ে দুপুরের খাবার সাদা ভাত, ডিম, মিশ্র সবজি, গোস্ত ও দইয়ের আয়োজন করা হয়। বৃদ্ধাশ্রমের মায়েরা “দুই টাকায় হাসি” কর্মসূচির খাবার খেতে পেরে সন্তষ্টি প্রকাশ করেন। সেসময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ রাশেদ আহম্মেদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ ওসমান গনি, মোঃ শামীম রেজা, তুহিন মোল্যা, নাবিল রাফসান প্লাবন, শাহরিয়ার আহমেদ সুমন, আবু সালেহ সম্পদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড’র ঝিনাইদহ জোনাল ম্যানেজার মোঃ আবু জাফর (কামাল)। প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে দুই টাকায় হাসি কর্মসূচি দীর্ঘ এক বছর সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালিত হয়ে আসেছে। পরবর্তী কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য। স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড’র ঝিনাইদহ জোনাল ম্যানেজার আবু জাফর (কামাল) বলেন, দুই টাকায় হাসি কর্মসূচি প্রতিনিয়ত এগিয়ে যাক এবং আরো সুন্দর ও সুষ্ঠভাবে যেন পরিচালিত হয়। এছাড়াও তিনি প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.