কাইয়ূম শরীফঃ হাসিনা এদেশে ফিরে আসবে তাকে ফিরিয়ে আনা হবে, তার কুকর্মের বিচার করার জন্য, এদেশের মানুষ তাকে ফিরিয়ে আনবে। ২৫ জানুয়ারী বিকালে মুকসুদপুর পৌর বিএনপির আয়োজনে মুকসুদপুর পাইলট বালক স্কুল মাঠে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুকসুদপুর পৌর বিএনপির মত বিনিময় সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, হাসিনা এদেশে ফিরে আসবে তাকে ফিরিয়ে আনা হবে, তার কুকর্মের বিচার করার জন্য। সতের বছরের গুম খুন নৈরাজ্য, সহ গণতন্ত্র হত্যা, মানুষের ভোটের অধিকার হরনের বিচারের জন্য হাসিনাকে ফিরিয়ে আনা হবে। দিনের ভোট রাতে নেওয়ার সুযোগ আর আসবেনা, এদেশের মানুষ তাদের ভোট তারাই দেবে। তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষ একটি সুখি ও সম্মৃদ্ধশালী রাষ্ট্র গড়েতুলবে, আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দেবেন। পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপি ও পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব কাইয়ূম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মোহসীন মোল্লা, এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির সহ সভাপতি রবিউল ইসলাম, মুন্নু মুন্সি, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুগ্ম সম্পাদক সাহিন মুন্সি, আব্দুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, বাবু ননী গোপাল, অর্থ সম্পাদক আশরাফুল আলম পলু, পৌর বিএনপির সহ সভাপতি মোঃ সামচু মিয়া, রুস্তম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, আওলাদ মিয়া সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।