1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ঠাকুরগাঁওয়ে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী বাই-সাইকেল র‌্যালি

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ দেখেছেন
মো. মুজিবুর রহমান, ঠাকুরগাঁও:  “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।  তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে বেলুন উড়িয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। “মাদককে, না বলি” এই স্লোগান দিতে দিতে সাইকেল র‍্যালিটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সাইকেল স্লো র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। র‍্যালি শেষে বক্তারা সমাজের প্রতিবন্ধীকতা যেমন মাদক, বাল্য বিয়ে, ছিনতাই, চুরিসহ নানা অসামাজিক কর্মকান্ডের ভয়াবহ ও ক্ষতিকর দিক তুলে ধরেন। একই সঙ্গে তারুণ্যের উৎসবের সাইক্লিন প্রতিযোগিতার এ অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে গাছ ও বই বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.