1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ

ঘোড়াশাল সাদ্দাম বাজার উচ্ছেদ বন্ধে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ দেখেছেন

আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। ২৩ জানুয়ারি সকাল এগারটা থেকে এক ঘন্টাব্যাপী ঘোড়াশালের সাদ্দাম বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ঘোড়াশাল-পলাশ আঞ্চলিক সড়কে ব্যানার হাতে নিয়ে মানববন্ধন করেন শতশত ব্যবসায়ীরা। এসময় তাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে এ কর্মসূচিতে অংশ নেন সাধারণ মানুষও। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সাদ্দাম বাজারে অর্ধশত বছর ধরে ব্যবসা করে আসছি। এখানের ব্যবসার রুজিরোজগারের সাথে আমাদের পরিবারের লাখো মানুষ জড়িত। তাই উচ্ছেদের আগে আমাদের স্থানান্তরের স্থায়ী ব্যবস্থা না করলে আমরা বেকার হয়ে যাবো। দেখা দিবে চরম মানবিক বিপর্যয়। তাই কোন রকম স্থায়ী পুনর্বাসন ছাড়া সাদ্দাম বাজার উচ্ছেদ করা যাবে না। এছাড়াও শীতলক্ষ্যা নদীর সীমানা পুননির্ধারণ করার দাবিও জানান তারা।ঘোড়াশাল সাদ্দাম বাজার কমিটির সভাপতি সোহেল মিয়া জানান, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে আমাদের বাজার সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। কিন্তু আমাদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হলে সবাইকে পথে বসতে হবে। কমপক্ষে উচ্ছেদ করার আগে অন্তত ছয় মাস সময় দেওয়ার দাবিও জানাব তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল সাদ্দাম বাজার কমিটির সাধারণ সম্পাদক নির্মল বাবু, ব্যবসায়ী মোস্তফা হোসেন, মোস্তাক আহমেদ, শাহিন বিন ইউসুফ, মো: লোকমান হোসেন, জয়নাল আবেদীন, ইকরাম হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.