ফরহাদুল ইসলাম,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরেরগ্রামের বিশিষ্ট প্রবাসী উদ্যোক্তা ও সমাজসেবক নজরুল ইসলাম নজু’র বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার লাউরফতেহপুর ঈদগাহ মাঠে এ প্রতিবাদ সমাবেশ শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।লাউরফতেহপুর ইউপি সদস্য এমদাদুল হক ইদনের সভাপতিত্বে ও আতিকুল হক শিশু’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহর মিয়া, খুরশিদ আলম, রহিস উদ্দিন, আজিজুল হক, দুলাল মিয়া, মিজান মিয়া, কানু মোল্লা, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম, মামুন ফাহাদ, রাকিব সহ এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। নজরুল ইসলামের নজরুল ভাই একজন জনপ্রিয় মানুষ তার জনপ্রিয়তা ও সমাজসেবামূলক কাজে ঈর্ষান্বিত হয়ে কিছু দুষ্কৃতিকারী মহল তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ প্রচার করছে এবং মিথ্যা মামলা দায়ের করেছে। তারা এই অপপ্রচার ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।