1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

” ওরে মুসলিম “

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ দেখেছেন

জামান ভূঁইয়া

নামাজ পড় ওরে মুসলিম
আল্লাহকে যদি চাও ,
দরুদ পড় বেশি করে
নবীর শাফায়াত নাও ।

মুসলিম আর কাফেরের মাঝে
নামাজ হল ব্যবধান ,
নামাজ যদি না-ই পড়
থাকবে যে পেরেশান ।

রোজা রাখ ত্রিশ দিন
রমজান মাস এলে ,
এবাদত কর খাঁটি দ্বীলে
পাপের কাজ ফেলে ।

লা-ইলাহা ইল্লাল্লাহ যপ
যপ নবীর নাম ,
কোরআন আর সুন্নাহ মেনে
কর সকল কাম ।

ইস্তেগফার পর মাপ চাও
আল্লাহ হবেন খুশী ,
আল্লাহ খুশী হলে আর
থাকবেন যে দোষী ।

কেয়ামতের মাঠে নামাজের হিসাব
আল্লাহ প্রথম নিবেন ,
নামাজের হিসাব দিতে পারলে
জান্নাত তখন দিবেন ।

হজ্জ কর যাকাত দাও
টাকা তোমার থাকলে ,
বেশি বেশি করবে দান
আল্লাহ রাসুল (সঃ)মানলে ।

সূদ ঘুষ মিথ্যা ছেড়ে
চল সৎ পথে ,
হারাম খাওয়া বাদ দিয়ে
চল আল্লাহর মতে ।

ওরে মুসলিম সবাই মিলে
মসজিদ মুখি হও ,
শান্তি পাবে দুজাহানে
আল্লাহর পথে রও ।

খুন খারাপী থাকবেনাতো
আল্লাহর পথে থাকলে ,
নবীর দেখানো পথটি আজ
ধরে তুমি রাখলে ।

ধর্ষণ তোমায় ছাড়তে হবে
ওরে মুসলিমগন ,
আল্লাহর ভয় দ্বীলে থাকলে
পাবে বড় ধন ।

আল্লাহর ধর্ম ইসলাম
অন্য কিছু নয় ,
ইসলামের পথে চললে তুমি
থাকবেনাতো ভয় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.