মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: রাষ্ট্রীয় আইন ধর্মীয় অনুশাসন মেনে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, এই দেশ আমাদের সকলের।প্রানপ্রিয় এদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে রাস্ট্রিয় আইন ও ধর্মীয় অনুসাশন মেনে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, সায়ত্ত্বশাসিত এ প্রতিষ্ঠানটি কার্যত খুলনা মহানগরী এলাকার উন্নয়ন ও সেবা প্রদানের অন্যতম সংস্থা।আজ ২০ জানুয়ারী নগর ভবনে অনুষ্ঠিত খুলনা বিভাগে ন্যাস্ত ৪৩ তম বিসিএস ক্যাডারের সহকারী কমিশনারদের ( শিক্ষানবিশ) উদ্দেশ্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবার সময় এ কথা বলেন। নবনিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের সাগত জানিয়ে প্রধান অতিথি বলেন, জনসেবার মান উন্নয়নে এ প্রতিষ্ঠান থেকে চাহিদা ভিত্তিক নতুন নতুন প্রকপ্ল গ্রহণ ও বাস্তবায়ন করা হয় বলে তিনি উল্লেখ করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে সচিব শরীফ আসিফ রহমান,প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, প্রধান সাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মীউল ইসলাম ও বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান খান বক্তব্য রাখেন। কেসিসির নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম,রাজস্ব কর্মকর্তা এস কে এম আসাদুজ্জামান, আর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, বাজার সুপারিন্টেন্ডেন্ট গাজী সালাউদ্দিন, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, আইসিটি ম্যানেজার হাসান হাসিবুল হক সহ অন্যান্য কর্মকর্তা প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ৪৩তম (বিসিএস) প্রশাসন ক্যাডারের ৩৩ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার( শিক্ষানবিশ) পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যাস্ত করা হয়েছে। ওরিয়েন্টেশন কোর্সে আগত কর্মকর্তাদের পাওয়ার পয়েন্ট ও ভিডিও চিত্রের মাধ্যমে কেসিসির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।