1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

রাজারগাঁও নাসরুল মুসলিমিন ইসলামি সমাজ কল্যাণ সংস্থার দ্বীনি আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ দেখেছেন

সিলেট ব্যুরো: সিলেট সদর উপজেলার রাজারগাঁও নাসরুল মুসলিমিন ইসলামি সমাজ কল্যাণ সংস্থা সিলেটের উদ্যোগে দ্বীনি আলোচনা সভা ও ২য় নাশিদ মাহফিল গত ১৯ জানুয়ারি রবিবার শিবের বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ইয়াতিমখানার মাঠে অনুষ্ঠিত হয়।
কাজী মাওলানা বদরুল ইসলাম, মুফতি আবুল খায়ের কাসিমী ও মুফতি শামসুল ইসলাম কাসিমীর পৃথক পৃথক সভাপতিত্বে দ্বীনি আলোচনা সভায় বয়ান পেশ করেন হযরত উমর বিন খাত্তাব (রাঃ) মাদ্রাসা- ভৈরবের প্রতিষ্ঠাতা পরিচালক ইসলামিক স্কলার মুফতি জাবের মোহাম্মদ আজহার। বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী জয়নাল আবেদীন, শিবের বাজার কমিটির সভাপতি হাজী মিসবাহুল ইসলাম।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী আহমদ মারজান ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফিজ আব্দুল্লাহ আল মাবরুর।
কবি মিম সুফিয়ান এর উপস্থাপনায় নাশিদ পরিবেশন করেন কলরব এর আহমদ আব্দুল্লাহ, জাগরণের পরিচালক আব্দুল করিম দিলদার, জাগ্রত শিল্পী’র ফয়েজ আহমদ শাহরুখ, জনপ্রিয় উর্দূ নাশীদ শিল্পী শেখ এনাম, জাগরণের এইচ.এম আমানুল্লাহ, কাতিব টিভির মাহফুজুর রহমান মারুফ, জাগরণের আব্দুল আহাদ ও তারেক মনোয়ার।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের ছিলেন রাজারগাঁও নাসরুল মুসলিমিন ইসলামি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাইদ আহমেদ, সহ সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুব আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নোমান আহমেদ, অর্থ সম্পাদক তারেক আহমেদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, ধর্ম সম্পাদক কামরান আহমদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.